শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Title :
সংসদে যৌক্তিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই: আতিক মুজাহিদ নেপালে বন্যায় নিহত ৫৩৮, নিখোঁজ ১২০০ জনের বেশি খেলনা বন্দুক দিয়ে ‘ভিউ’ প্রতিযোগিতা, পুলিশের তদন্ত শুরু খাবারে বিষক্রিয়ায় ৩ মহিষের মৃত্যু, অসুস্থ ৩০ মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর গাজীপুরে জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত ছেলে থেকে মেয়ে হওয়া অনয়াকে ক্রিকেট খেলার সুযোগ দেয়ায় তীব্র আপত্তি মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললো ভারত সরকারি হাসপাতালে ৫০০ টাকা ভিজিট দাবি, না দেওয়ায় রোগীকে গালাগাল বগুড়ায় শিশুকে কুপিয়ে হত্যা, যুবককে গণপিটুনিয়ে দিয়ে পুলিশে সোপর্দ

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললো ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া নতুন রাজনৈতিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশ ও মক্কা চুক্তি সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাপ্রবাহের দিকে নয়াদিল্লি সার্বক্ষণিক খেয়াল রাখছে।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মক্কা চুক্তিকে মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যা দিয়ে একে ইতিবাচকভাবে দেখার কথা জানিয়েছিলেন। তিনি স্পষ্ট করেন যে, এখন পর্যন্ত চুক্তিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু হয়নি, তবে প্রস্তাব এলে বাংলাদেশ সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। এমন মন্তব্যের পর ভারতের প্রতিক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে উদ্বেগের কারণ হতে পারে এমন যেকোনো বিষয়ের ওপর সরকার সতর্ক রয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত যেকোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com