শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

বৈষম্যে বেসরকারি শিক্ষকরা এখন ‘বেদরকারি’!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স (বিএসএ) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বিদ্যমান বৈষম্য ও সুযোগ-সুবিধার অভাবের কারণে বেসরকারি শিক্ষকদের সামাজিক মর্যাদাহানির বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক নেতারা জানান, এমপিওভুক্ত একজন শিক্ষকের বর্তমান বেতন কাঠামো দিয়ে জীবনধারণ করা অত্যন্ত কষ্টসাধ্য। তারা বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেন।

সভায় বক্তারা শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। বিশেষ করে এনটিআরসিএ-এর বাইরে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে তারা ভবিষ্যতে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এছাড়া আসন্ন পে-স্কেলে শিক্ষকদের জন্য বিশেষ বেতন কাঠামোর যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা প্রত্যাখান করে শিক্ষকদের মর্যাদা অনুযায়ী যথাযথ বেতন বৃদ্ধির দাবি তোলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com