শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ মাদকের বিরুদ্ধে দাঁড়ালো এক গ্রামের কিশোর থেকে বৃদ্ধ সবাই আসামি ধরতে যাওয়ায় হামলা, পুকুরে ফেলা হয় পুলিশ সদস্যকে সংসদে হাসনাতের বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য, রেহাই পাবে না কেও : সিরিয়া মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, বিনামূল্যে যাবে ১০ হাজার কর্মী খুলনায় ওয়ার্ড বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন দুর্নীতিবাজরা দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে: মুফতি রেজাউল

সংসদে হাসনাতের বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার গভীর রাতে শহরের রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাকর্মীরা। জামিয়া ইউনিসিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া এই মিছিলে অন্তত দেড় থেকে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন, যা শহরের প্রধান সড়কগুলো ঘুরে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে সংসদে হাসনাত আবদুল্লাহর সমালোচনাকে অযৌক্তিক বলে অভিহিত করেন। তারা অবিলম্বে এই বক্তব্যের জন্য সংসদ সদস্যের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানান। এছাড়া শনিবার শিল্পকলা একাডেমিতে এনসিপির নির্ধারিত সাংগঠনিক কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিহত করার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘটনা নিয়ে সরকারের সমালোচনা করেছিলেন হাসনাত আবদুল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com