শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

মিছিলের চেষ্টা, ধাওয়া দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধরলো পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অপরাধে ১৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার ভোরে শ্যামগঞ্জ-জারিয়া সড়কের পাবই এলাকায় তারা মোটরসাইকেল শোভাযাত্রা বের করার চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনায় জড়িত অন্যান্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com