খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কার্যালয়টি বন্ধ হওয়ার কিছুক্ষণ পরই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হননি।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত করতে আশপাশের এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
6
খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কার্যালয়টি বন্ধ হওয়ার কিছুক্ষণ পরই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হননি।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত করতে আশপাশের এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।