শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Title :
ইমরান খানের ছেলেদের অভিযোগ, ‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’ ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট ফ্যাসিবাদী সরকারের আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার জামায়াত-এনসিপি আ’লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে ফিফা প্রভাবশালীদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন কর্মকর্তা, মোটা অঙ্কের জরিমানা ৫ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ যুবদলের কমিটি নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, মোটরসাইকেল ভাঙচুর কলাপাড়ায় ব্যবসায়ীদের দুই পক্ষের সংঘর্ষ, অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ মারা গেছেন নরওয়ের রাজা

ফিফা প্রভাবশালীদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন কর্মকর্তা, মোটা অঙ্কের জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১২ Time View
18

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় কেলেঙ্কারি ‘ফিফা দুর্নীতির’ বিষাক্ত অধ্যায়ে যোগ হলো নতুন ধাক্কা। আন্তর্জাতিক ফুটবলের সম্প্রচার ও বিপণনস্বত্ব হাতিয়ে নিতে কোটি কোটি ডলারের ঘুষ লেনদেনের কথা অবশেষে স্বীকার করে নিয়েছেন আর্জেন্টিনার দুই শীর্ষ স্পোর্টস মার্কেটিং নির্বাহী হুগো জিনকিস ও তার ছেলে মারিয়ানো জিনকিস।

বৃহস্পতিবার মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে বিচার প্রক্রিয়া ও সম্ভাব্য কারাদণ্ড এড়িয়ে গেছেন পিতা-পুত্র। এই চুক্তির অংশ হিসেবে প্রতারণার দায় স্বীকার করার পাশাপাশি মোটা অঙ্কের ৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬০০ কোটি টাকা) জরিমানা দিতে সম্মত হয়েছেন তারা।

২০১৫ সালে জুরিখের বিলাসবহুল হোটেলে মার্কিন গোয়েন্দাদের আচমকা অভিযানের মাধ্যমে ফিফা ও দক্ষিণ-উত্তর আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল ও কনকাকাফ) যে চরম দুর্নীতি ফাঁস হয়েছিল, তার অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন এই বাবা-ছেলে।

আর্জেন্টিনাভিত্তিক স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান ‘ফুল প্লে’-এর সহ-মালিক এই দুই কর্মকর্তা বিশ্বকাপ বাছাই পর্ব ও কোপা আমেরিকার মতো মেগাটুর্নামেন্টগুলোর কোটি কোটি ডলারের মিডিয়া ও মার্কেটিং স্বত্ব নিজেদের দখলে নিতে ফুটবলের প্রভাবশালী কর্তাদের লাখ লাখ ডলারের ঘুষ খাইয়েছিলেন।

মার্কিন আদালতের নথিতে বলা হয়েছে, ‘ফিফা, কনমেবল ও কনকাকাফকে প্রতারিত করার এক বিশাল ছক তারা তৈরি করেছিলেন। পছন্দমতো লাভজনক সব টুর্নামেন্টের মিডিয়া স্বত্ব নিজেদের ঝুলিতে পুরতে ফুটবল কর্তাদের ধাপে ধাপে কোটি কোটি ডলারের অনৈতিক বাণিজ্যিক ঘুষ প্রদান করেন এই দুজন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com