বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার দুপুরে ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করেছেন। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে বিসিবির পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।ওয়ালটন করপোরেট অফিসে পৌঁছালে বিসিবির প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। এ সময় দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সৌজন্য বিনিময় ও ফুলেল শুভেচ্ছা আদান-প্রদান করা হয়।
1
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার দুপুরে ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করেছেন। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে বিসিবির পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।
ওয়ালটন করপোরেট অফিসে পৌঁছালে বিসিবির প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। এ সময় দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সৌজন্য বিনিময় ও ফুলেল শুভেচ্ছা আদান-প্রদান করা হয়।