শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Title :
ফ্যাসিবাদী সরকারের আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার জামায়াত-এনসিপি আ’লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে ফিফা প্রভাবশালীদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন কর্মকর্তা, মোটা অঙ্কের জরিমানা ৫ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ যুবদলের কমিটি নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, মোটরসাইকেল ভাঙচুর কলাপাড়ায় ব্যবসায়ীদের দুই পক্ষের সংঘর্ষ, অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ মারা গেছেন নরওয়ের রাজা ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির শোভাযাত্রা রামগঞ্জে জুমার নামাজে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসীর ছেলের মৃত্যু

যুবদলের কমিটি নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, মোটরসাইকেল ভাঙচুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

পটুয়াখালীর দুমকি উপজেলায় যুবদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে নবগঠিত কমিটির সদস্য ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ পদবঞ্চিতরা একটি মোটরসাইকেল ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নবগঠিত কমিটির সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি এমন অভিযোগে শুরু থেকেই ক্ষোভ বিরাজ করছিল। এরই জের ধরে শুক্রবার উভয় পক্ষ একই স্থানে কর্মসূচি পালন করতে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে পদবঞ্চিতরা ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন, অন্যদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে অপর পক্ষ আনন্দ মিছিলের আয়োজন করে।

দুমকি থানার ওসি সেলিম উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। উল্লেখ্য, এই নতুন কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি এবং মো. জহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবদলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com