শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Title :
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী নাটোরে পুলিশের ওপর হামলা: ৯ জন আটক শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন সারজিস-হাসনাত আ’লীগের হয়ে জুলাই অভ্যুত্থান বানচালের চক্রান্ত করেছিল অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবৈধ অস্ত্রের সন্ধান দিলে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী নাটোরে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ: ব্যবসাবান্ধব পরিবেশ ও সততার ওপর জোর মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝা‌বু‌ঝি, হাসনাতের দুঃখপ্রকাশ

বান্দরবানে ১ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করছে নতুন ডেলিভারি প্ল্যাটফর্ম ‘সাথী’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২৮ Time View
39

মোঃ ওমর ফারুক
বান্দরবান জেলা প্রতিনিধি।

রান্নার মাঝপথে হঠাৎ করেই নিত্যপণ্য ফুরিয়ে যাওয়া কিংবা বয়স্ক মা-বাবার জরুরি ওষুধ ফার্মেসি থেকে আনার মতো ঝামেলা এড়াতে বান্দরবানবাসীর জন্য আসছে নতুন এক স্বস্তির খবর। আগামী ১ সেপ্টেম্বর থেকে পাহাড়ি এই জেলায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্থানীয় লজিস্টিক ও ডেলিভারি সেবা প্রতিষ্ঠান ‘সাথী’।

একদল তরুণ উদ্যোক্তার উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি কেবল পার্সেল পৌঁছানোর কাজেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি গৃহিণী, ব্যস্ত চাকরিজীবী এবং প্রবীণ নাগরিকদের দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে সব ধরনের জরুরি সেবা ঘরে পৌঁছে দিতে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম হিসেবে কাজ করবে।

‘সাথী’ টিমের ভাষ্যমতে, স্থানীয় বাসিন্দাদের প্রতিদিনের ছোটখাটো ও জরুরি চাহিদার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বয়স বা পেশা নির্বিশেষে সবাই ঘরে বসে সেবা পেতে পারেন।

ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি সাধারণ গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে ওয়েবসাইট ছাড়াও ফেসবুক ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করার বিশেষ ব্যবস্থা রেখেছে প্ল্যাটফর্মটি। বিশেষ করে যারা প্রযুক্তি ব্যবহারে খুব একটা অভ্যস্ত নন, তারা এই বিকল্প মাধ্যমের সুফল ভোগ করবেন।

এছাড়া সাম্প্রতিক সময়ে বান্দরবানে গড়ে ওঠা ফেসবুকভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের নির্ভরযোগ্য হোম ডেলিভারি নিশ্চিত করতেও সহায়ক ভূমিকা পালন করবে এই সেবা। এর পাশাপাশি স্থানীয় তরুণদের রাইডার হিসেবে যুক্ত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরও পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।

বান্দরবানের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে ডিজিটাল এই ডেলিভারি সেবাটি কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com