শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

কোচ নেই অধিনায়ক নেই, অদ্ভুত সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নিতে উজবেকিস্তান যাত্রার ঠিক আগমুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত এক সংবাদ সম্মেলনকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পূর্বনির্ধারিত এই সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ জেরার্ড জোন্স, সহকারী কোচ আতিকুর রহমান মিশু কিংবা দলের অধিনায়ক—কাউকেই উপস্থিত করা হয়নি। ম্যানেজার ও টেকনিক্যাল ডাইরেক্টরের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনটি নিয়ে গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

বাফুফে সূত্র জানিয়েছে, দলের ভেতরের অভ্যন্তরীণ কোন্দল ও চলমান তদন্তের কারণেই কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের সংবাদমাধ্যমের মুখোমুখি করা হয়নি। তবে কোচ ও অধিনায়কের অনুপস্থিতিতে এমন সংবাদ সম্মেলন ডাকা কতটা যৌক্তিক ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এর আগে দলের ভেতর কোচ ও সহকারীর মধ্যে মারামারি এবং ব্রিটিশ হাইকমিশনে অভিযোগের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো দলটিকে নিয়ে সমালোচনা বাড়িয়ে দিয়েছে।

আগামী ৩১ আগস্ট থেকে উজবেকিস্তানে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, সিরিয়া ও স্বাগতিক উজবেকিস্তান। নানা বিতর্ক ও অব্যবস্থাপনার মধ্যেই আজ রাতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের একটি অংশ উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com