শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Title :
দুর্নীতিবাজরা দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে: মুফতি রেজাউল যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে গ্রেফতার দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ নেপালে ৫ লাখ ডলার সহায়তা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জ্বালানি বাজারে অস্থিরতা, গভীর সংকটে মধ্যপ্রাচ্য হাওরের ফসলরক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট, আতঙ্কে কৃষক ঘুস নেওয়ার দায়ে এসিল্যান্ড অফিসের খারিজ সহকারী বরখাস্ত বিমান ভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া

নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান পরশসহ পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View
18

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী নাহিদ সুলতানা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক (ডিজি) আরশাদ উল্লাহসহ পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ পৃথক দুটি আদেশে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা পাওয়া অন্য দুজন হলেন- ঢাকার বনানীর ১৯ নম্বর ওয়ার্ডের এফ ব্লকের তাজনীন ওহাব বৃষ্টি এবং বারিধারার কে ব্লকের রেবেকা আক্তার।

দুদক সূত্রে জানা যায়, শেখ ফজলে শামস পরশের নামে এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন, মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, অনুসন্ধানের পর্যায়ে গোপন সূত্রে জানা গেছে- পরশ বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। তিনি ও তার স্ত্রী বিদেশে চলে গেলে অনুসন্ধানের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রা বন্ধ রাখা প্রয়োজন।

অন্য একটি আবেদনে দুদক বলেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

দুদকের দাবি, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছে- আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তার দেশ ছাড়তে পারেন। এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রা রহিত করা প্রয়োজন।

এর পরিপ্রেক্ষিতে আদালত পৃথক আদেশে শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানা এবং আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

এ ছাড়া তাজনীন ওহাব বৃষ্টির বিরুদ্ধেও দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com