মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
ভূরুঙ্গামারীতে লুট হওয়া সারের ১১৫ বস্তা উদ্ধার নারায়ণগঞ্জে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল হাসান ফিরোজ সিংড়ায় শিক্ষার্থীদের মধ্যে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ ভারতে ফের রাস্তায় নামার ঘোষণা তেলাপোকা পার্টির সেদিন সালাম তালুকদারের সেই সাহস দেখেছি: খন্দকার মোশাররফ রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের তাগিদ অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান শামা ওবায়েদের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এমপি আব্দুল গফুর প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব পুনর্বণ্টন বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা

ঈদে মিলাদুন্নবীর (স.) অনুষ্ঠান মঙ্গলবার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
7

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ‘সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা’। আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। মাগরিবের নামাজের পর সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী। সোমবার ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর পরদিন বুধবার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ প্রচারের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াজ, কিরাত ও হামদ-নাত মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মাসব্যাপী ইসলামী বইমেলা। এছাড়া বিশিষ্ট আলেম ও পীর-মাশায়েখরা প্রতিদিন ওয়াজ করবেন। মূলত ব্যক্তি ও সমাজজীবনে ইসলামের শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং নবীজির সুন্নাহ অনুসরণে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com