মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Title :
অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান শামা ওবায়েদের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এমপি আব্দুল গফুর প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব পুনর্বণ্টন বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা মাদরাসা শিক্ষায় আসছে বড় পরিবর্তন, কর্মসংস্থানমুখী হবে কারিকুলাম এক শতাংশও বাস্তবায়ন হয়নি এডিপি, ১০ মন্ত্রণালয়ের অগ্রগতি শূন্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত ‘ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন’ রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান শামা ওবায়েদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রতিশ্রুতি, জাতীয় নীতিমালা এবং মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে আনার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ সভায় তিনি বলেন, বিদেশে অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার কাজটি শুরু করতে হবে দেশ থেকেই। তিনি বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি নিয়মিত অভিবাসনের সুযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘটিত নিয়োগ জালিয়াতি, মানবপাচার এবং অনিয়মিত অভিবাসনের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অভিবাসীবান্ধব নীতি গ্রহণ এবং প্রশাসনিক সেবা সহজীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। দেশের অভিবাসনপ্রবণ ১৪টি জেলার জেলা প্রশাসকরাও এতে অংশ নিয়ে নিজ নিজ এলাকার চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন, যার ভিত্তিতে অভিবাসন ব্যবস্থাপনা আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com