সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Title :
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য: রবিউল আলম রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন জরুরি মানিকগঞ্জে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও ‘কৌশলগত যোগাযোগ জোরদারে একসাথে কাজ করতে প্রস্তুত চীন’ রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন চিকিৎসার স্বার্থে এগিয়ে আনা হলো তানভীরের জামিন শুনানির তারিখ বিচার বিভাগীয় তদন্তের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের ময়মনসিংহে যুবলীগের বিক্ষোভ: এক ফাঁড়ির ২৭ পুলিশ সদস্য বদলি সাইবার সুরক্ষা আইন সংশোধনের আহ্বান

রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View
26

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত দুই দিন ধরে অবস্থান নিয়ে অনশন করছেন ফাতেমা আক্তার (২৩) নামের এক তরুণী। ফেনী জেলা থেকে এসে উপজেলার ৫নং চন্দিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম ইমন হোসেন (২৭)।

অনশনরত তরুণী ফাতেমা আক্তারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে ইমন হোসেন তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু এখন তাকে বিয়ে করতে টালবাহানা করছেন এবং যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। কোনো উপায় না পেয়ে তিনি বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি বাড়ি ছাড়বেন না বলে জানিয়েছেন।

এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিয়ের দাবিতে ওই তরুণী এর আগেও কয়েকবার প্রেমিকের বাড়িতে এসেছিলেন। তবে সে সময় প্রেমিক ইমন বিদেশে থাকায় বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি এবং কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। প্রতিবারই স্থানীয়ভাবে বুঝিয়ে তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছিল। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com