রুলস অব বিজনেস সংশোধন, হালাল মান নির্ধারণ ও সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়
Reporter Name
Update Time :
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
৪
Time View
রুলস অব বিজনেস সংশোধন, হালাল মান নির্ধারণ ও সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়
হালাল পণ্যের মানদণ্ড নির্ধারণ এবং সনদ প্রদানের আনুষ্ঠানিক দায়িত্ব এখন থেকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি 'রুলস অব বিজনেস, ১৯৯৬' সংশোধন করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদের ক্ষমতাবলে এই প্রশাসনিক রদবদল আনা হয়েছে।নতুন সংশোধনী অনুযায়ী, রুলস অব বিজনেসের শিডিউল-১ এর তালিকায় 'হালাল মান ও সনদ সংক্রান্ত বিষয়াদি' অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘ সময় ধরে হালাল সনদের কাজ পরিচালনা করে আসলেও এর আইনগত বৈধতা নিয়ে নানা মহলে প্রশ্ন ছিল। এই প্রজ্ঞাপনের ফলে হালাল সনদ প্রদান প্রক্রিয়াটি এখন একটি সুনির্দিষ্ট ও শক্তিশালী আইনি কাঠামোর...
7
হালাল পণ্যের মানদণ্ড নির্ধারণ এবং সনদ প্রদানের আনুষ্ঠানিক দায়িত্ব এখন থেকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদের ক্ষমতাবলে এই প্রশাসনিক রদবদল আনা হয়েছে।
নতুন সংশোধনী অনুযায়ী, রুলস অব বিজনেসের শিডিউল-১ এর তালিকায় ‘হালাল মান ও সনদ সংক্রান্ত বিষয়াদি’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘ সময় ধরে হালাল সনদের কাজ পরিচালনা করে আসলেও এর আইনগত বৈধতা নিয়ে নানা মহলে প্রশ্ন ছিল। এই প্রজ্ঞাপনের ফলে হালাল সনদ প্রদান প্রক্রিয়াটি এখন একটি সুনির্দিষ্ট ও শক্তিশালী আইনি কাঠামোর আওতায় এলো।