শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Title :
‘অর্থনৈতিক যুদ্ধে’ নতুন ছক: ডলার ছাড়াই ইরান-ইরাকের বাণিজ্য পরিকল্পনা? বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনা দলকে কঠোর শাস্তি ফিফার সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যু, বিশেষজ্ঞ কমিটির তদন্তে যা উঠে এলো এগুলো আল্লাহর দেওয়া দান, এগুলো নিয়ে কোনো অহংকার নেই ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ‘নিষ্ক্রিয়’ দুই পরমাণু শক্তিধর দেশ আমাকে দেওয়া অ্যালিগেশনের কয়েকগুণ টাকা শিক্ষার্থীদের দিয়ে চেয়ার ছাড়ব শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ‘ক্ষুব্ধ’ জুনায়েদ আল হাবিব কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত শামসুল হায়দার বঙ্গভবনে সন্ধ্যার সেই মুহূর্ত ডিপজল-ডলি জহুরকে নিয়ে সালমানের মা নীলা চৌধুরীর বিস্ফোরক মন্তব্য

সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যু, বিশেষজ্ঞ কমিটির তদন্তে যা উঠে এলো

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ শ্রমিকের মৃত্যুর কারণ হিসেবে হাইড্রোজেন সালফাইড গ্যাসকে দায়ী করেছে শিল্প মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি। বুয়েটের অধ্যাপক মো. ইয়াসিন আরাফাত খানের নেতৃত্বে গঠিত এই কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানিয়েছে, জাহাজের একটি ট্যাঙ্কে পানি নিষ্কাশনের সময় বিষাক্ত ওই গ্যাস ছড়িয়ে পড়লে শ্রমিকরা আক্রান্ত হন এবং প্রাণ হারান।

তদন্তকারী দলের সদস্যরা জানান, জাহাজটির ৩ নম্বর ট্যাঙ্ক থেকে ব্যালাস্টের পানি বের করার সময় দ্রবীভূত অবস্থায় থাকা হাইড্রোজেন সালফাইড গ্যাস বাতাসের সংস্পর্শে এসে বিষাক্ত রূপ নেয়। বিস্ফোরক অধিদপ্তরের পরীক্ষায় সংগৃহীত নমুনায় গ্যাসটির উচ্চ ঘনমাত্রার উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। ঘটনার পর থেকে শিপইয়ার্ডটির সকল কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্তের জন্য একাধিক কমিটি কাজ করছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com