শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Title :
তারেক রহমানের সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার করলো ভারতের রাষ্ট্রপতি ভবন ‘চূড়ান্ত’ জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার নির্বাচনের পর খুনের রেশ একই, চাঁদাবাজি বেড়েছে কয়েকগুণ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার মুখ, শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি সিংড়ায় নারীদের জন্য প্রসূতি ও চিকিৎসাসেবা আরও সহজ করলেন ডা. সুলতানা নাজনীন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মঈন খান, পার্থ, সাচিং প্রু ও শামীম কায়সার নবনির্বাচিত রাষ্ট্রপতি দেশ-জনগণের পাশে থাকবেন, আশা সাধারণ মানুষের গাইবান্ধার সুন্দরগঞ্জ ইউএনও ঈফফাত জাহান তুলি বদলি, নিয়োগ বিতর্ক নিয়ে নানা আলোচনা ঢাবিকে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

‘চূড়ান্ত’ জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২ Time View
5

ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো চাপ বা হুমকি দেওয়া হলে ইরান যে তার সমুচিত ও ধ্বংসাত্মক জবাব দেবে, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সম্প্রতি ইরানের সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে বড় ধরনের আর্থিক নিষেধাজ্ঞার ইঙ্গিত দিলে এই উত্তেজনার সৃষ্টি হয়।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি জানিয়েছেন, স্থল, নৌ, আকাশপথ এবং সাইবার—প্রতিটি ক্ষেত্রেই তেহরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। এছাড়া ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ অভিযোগ করেছেন যে, সামরিকভাবে ব্যর্থ হয়েই ওয়াশিংটন এখন অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের পথ বেছে নিয়েছে। এদিকে, এই নিষেধাজ্ঞার হুমকির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com