শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Title :
মন্ত্রিত্ব পেয়েই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে আন্দালিভ পার্থ নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে গিয়ে মাদ্রাসাশিক্ষকের মর্মান্তিক মৃত্যু রদবদলের পর কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে নারায়ণগঞ্জে জুটের গোডাউন ও অটো গ্যারেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত চার মন্ত্রী-প্রতিমন্ত্রী কুলিয়ারচরে রেললাইনে এক যুবকের প্রাণহানি: নি/হ/তের পরিচয় ও মৃত্যুর কারণ অজানা দেশবাসীর কাছে দোয়া চাইলেন তথ্যমন্ত্রী সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্বীদার প্রশ্নে সতর্ক থাকার আহ্বান ছারছীনা পীরের মহেশপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ঢাবিকে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View
19

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে অবস্থান উন্নত করতে প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে এক বৈঠকে তিনি বিশ্ববিদ্যালয়ের বড় ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশেষ মর্যাদা প্রদানের ক্ষেত্রে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানো, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের মতো আধুনিক বিষয়গুলোতে গবেষণার সুযোগ বৃদ্ধির প্রস্তাব করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী একাডেমিক পরিকল্পনা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঐতিহাসিক আন্দোলন ও জাতীয় অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ ভূমিকার কথা স্মরণ করে উপাচার্য বিশ্ববিদ্যালয়টিকে রাষ্ট্রীয়ভাবে বিশেষ মর্যাদা দেওয়ার অনুরোধ জানান।

উপাচার্যের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। সবশেষে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com