বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল-অলি আহমদের লড়াই ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার লালমনিরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা আটক উনের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন ট্রাম্প লুট হওয়া ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে ঘানার পাশে রাশিয়া, চাপে ইউরোপ কাঁদলেন মির্জা ফখরুল, সহযোদ্ধাদের কাছে চাইলেন ভোট ও দোয়া নারীদের চলাচলের গোলাপি রঙের বাস নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক কেন? নারায়ণগঞ্জে বিশেষ অভিযান: ধর্ষণচেষ্টা ও পুলিশ অ্যাসল্টসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ প্রত্যন্ত অঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা নিশ্চিতের আহ্বান মন্ত্রীর সৈয়দপুরে কোটি টাকার অবৈধ ব্যাটারি জব্দ, নেপথ্যে প্রভাবশালী চক্র

সওজের উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপে হাতাহাতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা নিজেদের অবস্থানের পক্ষে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন, যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উচ্ছেদকৃত জমিতে ট্যাক্সিস্ট্যান্ড স্থানান্তরের পরিকল্পনা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। চাষাঢ়া ট্যাক্সিস্ট্যান্ডের নেতারা জায়গাটি ব্যবহারের দাবি জানালে ইউনিয়ন বিএনপির নেতারা তাতে বাধা দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সওজ বিভাগের উচ্ছেদ কার্যক্রম অবশ্য এরপরও অব্যাহত থাকে।

ঘটনার বিষয়ে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, শৃঙ্খলা ভঙ্গকারীদের সরিয়ে দেওয়া হয়েছে এবং প্রশাসনের সহায়তায় স্ট্যান্ড স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, ইউনিয়ন বিএনপি নেতারা দাবি করেছেন যে, তারা উচ্ছেদ প্রক্রিয়ার বিপক্ষে নন, বরং ব্যবসায়ীদের প্রস্তুতির জন্য কিছুটা বাড়তি সময়ের আবেদন জানিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com