বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Title :
রাষ্ট্রপতির শপথ ঘিরে ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা পাবনা-চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা উপদেষ্টা রিজওয়ানারা ষড়যন্ত্র করে বিএনপিকে মেজরিটি দিয়েছে রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে ফারুকী কল্যাণ ট্রাস্টের সংবর্ধনা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন মা ম্যা চিং নাটোরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে গেজেট প্রকাশ স্বামীকে শেষ বিদায় জানিয়ে ১২ ঘণ্টা পর কারাগারে দীপু মনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে জামায়াত বিদ্যমান সংবিধান স্বীকৃতি দিয়েছে

দেশ যেন আর ফ্যাসিবাদের কবলে না পড়ে, সতর্ক থাকতে হবে: বিএমইউ উপাচার্য

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১২ Time View
16

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দেশবাসীকে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত ‘জুলাই ৩৬: জাতীয়তাবাদের চেতনায় গণতন্ত্রের প্রত্যয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। এই অর্জিত স্বাধীনতা ও গণতান্ত্রিক ধারা রক্ষা করতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপাচার্য তার বক্তব্যে বিগত ফ্যাসিবাদী শাসনামলে বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনিয়ম ও দুর্নীতির স্বচ্ছ তদন্তের নির্দেশ দেন এবং এ বিষয়ে শ্বেতপত্র প্রকাশের ওপর জোর দেন। একইসঙ্গে তিনি হাসপাতালে আগত রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের সঙ্গে মানবিক আচরণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে জাতীয়তাবাদের চেতনাকে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করে গণতন্ত্র রক্ষায় বিগত দিনে বিভিন্ন নেতৃত্বের অবদানের কথাও স্মরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com