মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :
‘রাজনীতির সদরে-অন্দরে’ রাজনৈতিক সংস্কৃতির প্রবহমান ধারার দলিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ১০০ দিনের আলোচিত-সমালোচিত পাঁচ সিদ্ধান্ত খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই আমাদের পথচলা: রিজভী রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল তারেক রহমানের সফর নিয়ে ভারতের কাছে আপডেট নেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির চার সদস্য ভোলার বোরহানউদ্দিনে ব্যবসায়ীর বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতি, স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী গুম ও মানবাধিকার কমিশন আইন নিয়ে সরকারের সমালোচনায় এনসিপি বাণিজ্য স্বাভাবিক করতে বাংলাদেশ-ভারত উদ্যোগ, যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির চার সদস্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
6

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদ্য মনোনীত চার সদস্য মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নতুন এই সদস্যদের মধ্যে রয়েছেন রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিহউল্লাহ। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকালে নবনিযুক্ত এই চার নেতা শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। গত ১৫ আগস্ট দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন তাদের স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন। দলের নীতিনির্ধারণী ফোরামে তাদের মেধা ও বিচক্ষণতা কাজে লাগিয়ে দল ও দেশের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে বিএনপি।

উল্লেখ্য, ২০১৬ সালের সর্বশেষ জাতীয় কাউন্সিলের পর বিভিন্ন সময়ে শূন্য হওয়া পদগুলো পূরণের অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ১৯ সদস্যের এই কমিটিতে ১৩ জন সদস্য সক্রিয় ছিলেন। তবে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর মহাসচিবসহ সব পদ থেকে পদত্যাগ করায় সেই শূন্যতা পূরণের প্রক্রিয়াটিও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com