মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন তথ্য নেই: জয়সওয়াল সৈয়দপুরে অস্বাস্থ্যকর চিপস ফ্যাক্টরিকে জরিমানা, প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের প্রশ্ন ‘রাজনীতির সদরে-অন্দরে’ রাজনৈতিক সংস্কৃতির প্রবহমান ধারার দলিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ১০০ দিনের আলোচিত-সমালোচিত পাঁচ সিদ্ধান্ত খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই আমাদের পথচলা: রিজভী রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল তারেক রহমানের সফর নিয়ে ভারতের কাছে আপডেট নেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির চার সদস্য ভোলার বোরহানউদ্দিনে ব্যবসায়ীর বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতি, স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

‘রাজনীতির সদরে-অন্দরে’ রাজনৈতিক সংস্কৃতির প্রবহমান ধারার দলিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনের ধারার ওপর ভিত্তি করে মারুফ কামাল খান রচিত ‘রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটিকে রাজনৈতিক সংস্কৃতির এক অনন্য দলিল হিসেবে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, বইটি কেবল পড়ার জন্য নয়, বরং রাজনৈতিক ও সমাজকর্মীসহ সচেতন পাঠকদের সংগ্রহে রাখার মতো একটি মূল্যবান সম্পদ। লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার ভাণ্ডার থেকে উঠে আসা বিভিন্ন চরিত্র ও রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা পাঠককে দেশের রাজনীতির জটিল ও রূপান্তরকামী ইতিহাস বুঝতে সাহায্য করবে।

বইটিতে স্বাধীনতা-পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ও ব্যক্তিত্বদের কর্মকা- অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে। মন্ত্রী আরও উল্লেখ করেন, রাজনীতির সাথে ক্ষমতা, প্রবৃত্তি এবং বিভিন্ন প্রভাবশালী মহলের সম্পর্ক বইটিতে সার্থকভাবে ফুটে উঠেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতি ও সাংবাদিকতা অঙ্গনের একাধিক বিশিষ্ট ব্যক্তি, যারা লেখকের লেখনশৈলী ও বিষয়বস্তুর গভীরতার ভূয়সী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com