মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Title :
স্থানীয় সরকার নির্বাচন: সিইসি-আইজিপি বৈঠক খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনকে গ্রেফতারের নির্দেশ ট্রাইব্যুনালের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে সরকার ফেনীতে বাকপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণ: দ্রুত অভিযানে ৩ অভিযুক্ত গ্রেফতার খালেদা জিয়া রাজনীতিতে উন্নত নৈতিকতার প্রতীক: রিজভী মন্ত্রীর পরিদর্শনের পরও তিস্তার গ্রাসে সুন্দরগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ নওগাঁয় বদলগাছী থানার তদন্ত ওসির বিরুদ্ধে উৎকোচ দাবি ও পক্ষপাতিত্বের অভিযোগ তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন: ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

ব্যবসার পরিবেশ উন্নয়নে গতি, দৃশ্যমান ‘পরিবর্তন নেই’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

বিএনপি সরকারের ছয় মাস অতিক্রান্ত হলেও দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশে প্রত্যাশিত কোনো পরিবর্তন আসেনি। সরকার ব্যবসায়িক জটিলতা নিরসনে নানা উদ্যোগ নিলেও এর প্রকৃত সুফল এখনো মাঠপর্যায়ে পৌঁছায়নি। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট এবং জ্বালানি তলার অস্থিরতার কারণে অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা রয়ে গেছে, যা কাটিয়ে উঠতে আরও সময়ের প্রয়োজন।

বর্তমান সময়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনশীল শিল্প খাতের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক কারখানায় চাহিদামতো জ্বালানি না পাওয়ায় উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বিজিএমইএ এবং বিটিএমএ-এর মতো সংগঠনের তথ্যমতে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাসের অভাবে অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা নতুন বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

তবে সরকারি পর্যায়ে নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ ও নিয়মিত আলোচনার বিষয়টিকে ব্যবসায়ীরা ইতিবাচকভাবেই দেখছেন। বিশেষ করে কর কাঠামোয় পরিবর্তন এবং নীতিনির্ধারণী পর্যায়ে সরাসরি যোগাযোগের বিষয়টি আশাব্যঞ্জক বলে মনে করেন ব্যবসায়িক নেতারা। তাদের প্রত্যাশা, বর্তমান সরকার যে সংস্কারগুলো শুরু করেছে, সেগুলোর প্রতিফলন আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে অর্থনৈতিক সূচকগুলোতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com