মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Title :
তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন: ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা ব্যবসার পরিবেশ উন্নয়নে গতি, দৃশ্যমান ‘পরিবর্তন নেই’ নাটোরে সার ডিলারদের সাথে মতবিনিময় সভা: নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি: আইজিপি ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সুন্দরগঞ্জে জমির মাটি ভরাট করায় জলাবদ্ধতা, বিপাকে তিন ইউনিয়নের হাজারো কৃষক সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা

জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
5

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত ও অসুস্থ নেতাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নতুন সদস্যদের মধ্যে আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভী এবং মো. ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

মোনাজাত শেষে দলের দায়িত্ব নিয়ে নীতিনির্ধারকরা জানান, দলের প্রতি জনগণের আস্থা অটুট রেখে সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরিতে তারা কাজ করবেন। আমানউল্লাহ আমান দেশ ও দলের প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকারের অঙ্গীকার করেন। অন্যদিকে, ফরহাদ হালিম ডোনার খালেদা জিয়ার ধৈর্য ও মহানুভবতার প্রশংসা করে বলেন, দেশের চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকার সচেষ্ট রয়েছে। এছাড়া রুহুল কবির রিজভী দলপ্রধানের আস্থার মর্যাদা রক্ষা এবং সরকারের জনকল্যাণমুখী কর্মসূচিগুলো বাস্তবায়নে সর্বাত্মক প্রস্তুতির কথা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com