মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Title :
ব্যবসার পরিবেশ উন্নয়নে গতি, দৃশ্যমান ‘পরিবর্তন নেই’ নাটোরে সার ডিলারদের সাথে মতবিনিময় সভা: নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি: আইজিপি ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সুন্দরগঞ্জে জমির মাটি ভরাট করায় জলাবদ্ধতা, বিপাকে তিন ইউনিয়নের হাজারো কৃষক সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা মনিপুর ও ভবানীপুর বিটের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থে বনভূমি ব্যবহারের প্রশ্ন সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে?

জোরারগঞ্জে পৃথক অভিযান: ১৫০ ইয়াবা ও ৫ লিটার মদসহ গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
8

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা এবং ৫ লিটার দেশীয় চোলাই মদসহ মোট তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. মতিউর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর খালপাড় এলাকায় অভিযান চালান। রাত পৌনে ১১টার দিকে ওই এলাকার তাহের ভূঁইয়ার বাড়ির সামনে থেকে ১৫০ পিস ইয়াবাসহ ওমর ফারুক (২৪) ও সাইফুল ইসলাম (২৮) নামের দুই যুবককে আটক করা হয়। গ্রেফতারকৃত ওমর ফারুক খুরশীদ আলমের ছেলে এবং সাইফুল ইসলাম মৃত নিজাম উদ্দিনের ছেলে।

অপর এক অভিযানে, একই রাতে সোয়া ৯টার দিকে এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদ ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার রেললাইন সংলগ্ন জলিলের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আব্দুল জলিল (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি খিলমুরারী এলাকার মৃত নজির আহম্মদের ছেলে।

জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com