শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫ Time View
7

১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স, গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি।

আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল কার্যক্রম। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল।

অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। তবে এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাধারণ মানুষও স্বাভাবিকভাবে চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপালগঞ্জজুড়ে জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলায় পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সমাধিসৌধ কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন।

টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথ ও প্রধান ফটকের সামনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমাধিসৌধ কমপ্লেক্সের সামনে, আশপাশের সড়ক ও প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গী, কলেজ রোডসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল ও অবস্থান করতে দেখা গেছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থান রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com