রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেন বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা সৈয়দপুর উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা সভাপতি সুমন সম্পাদক নাঈম ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভাণ্ডার তৈরি করেছিল উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর মির্জা ফখরুল ও অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

ভূরুঙ্গামারীতে ১৪৩ পিস ইয়া\বা ও হেরো\ইনসহ দুইজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
12

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ১৪৩ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের কাজে বাধা ও পালানোর চেষ্টার ঘটনায় দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম ছাট গোপালপুর এলাকার মো. ইকবাল জাহিদী মিজু (৩৮) এবং কামাত আঙ্গারিয়া এলাকার মো. নুর আলম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই আল-আমিন, এএসআই সোহাগ রানা ও এএসআই আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী দল অভিযান পরিচালনা করে। অভিযানে তিলাই ইউনিয়নের কালাঁচান মোড় সংলগ্ন নুর আলমের বসতবাড়ি থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় মিজু পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করে পালানোর চেষ্টা করেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে পুলিশ সদস্যরা তাকে ও তার সহযোগী নুর আলমকে আটক করতে সক্ষম হন।

অভিযানে তাদের কাছ থেকে ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও ১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মিজু দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাকে গ্রেপ্তারের ফলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছি।”

পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

মোঃ রাহিজুল ইসলাম

১৫.০৮.২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com