রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৪৩ পিস ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View
49

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবা এবং ১ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের কাজে বাধা প্রদান ও পালানোর চেষ্টার সময় দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম ছাট গোপালপুর এলাকার মো. ইকবাল জাহিদী মিজু (৩৮) এবং কামাত আঙ্গারিয়া এলাকার মো. নুর আলম (৩৫)।

পুলিশ জানিয়েছে, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নির্দেশনায় থানা পুলিশের একটি দল তিলাই ইউনিয়নের কালাঁচান মোড়সংলগ্ন নুর আলমের বাড়িতে এই অভিযান চালায়।

অভিযান চলাকালে আসামি মিজু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চড়াও হয়ে পালানোর চেষ্টা চালান। এতে দুই পুলিশ সদস্য আহত হলেও শেষ পর্যন্ত তাদের দুজনকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও ১ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “প্রধান অভিযুক্ত মিজু দীর্ঘ দিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাকে আটকের ফলে এলাকার মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।”

এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com