মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Title :
স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই সালমানের ইঙ্গিতপূর্ণ পোস্ট ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ স্থানীয় সরকার ভোটের তারিখ বদলাচ্ছে, নতুন সূচি নির্ধারণে বৈঠকে বসছে ইসি নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সাত জনের মৃত্যুদণ্ড তালায় সমবায় কর্মকর্তা সন্যাসী মন্ডলের বিরুদ্ধে অনিয়ম ওদূর্নীতির অভিযোগ মৃত্যুদণ্ডে দণ্ডিত ৭ আসামির ৫০ শতাংশ সম্পত্তি পাবে জুলাই শহীদের পরিবার কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ ছাত্রলীগের সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

কুইন্সে ই-বাইকের দোকানে দ্বিতীয়বারের মতো আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০২ Time View
114

১১৯-০৭ লিবার্টি অ্যাভিনিউর ভবনটির দ্বিতীয় তলার আগুন নেভাতে ছুটে যান নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াই ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএসের ৬০ জন কর্মী।

নিউ ইয়র্ক সিটির কুইন্সে ‘কিং ইলেকট্রনিক হাব’ নামের ই-বাইকের দোকানে শুক্রবার আগুনের ঘটনা ঘটেছে।

১১৯-০৭ লিবার্টি অ্যাভিনিউর ভবনটির দ্বিতীয় তলার আগুন নেভাতে ছুটে যান নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াই ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএসের ৬০ জন কর্মী।

আইউইটনেস নিউজ শনিবার জানায়, ইলেকট্রনিক পণ্যসামগ্রী বিক্রির দোকানটিতে আগুনের ঘটনা এটিই প্রথম নয়। ২০২৪ সালের ৮ জানুয়ারি একই জায়গায় লিথিয়াম-আয়ন ব্যাটারি সংশ্লিষ্ট আগুনের খবর জানায় এফডিএনআই।

নিরাপত্তা ভিডিও থেকে এফডিএনওয়াই জানতে পেরেছে, ই-বাইকের একটি সারিতে আগুন ধরে, যার ফলে অগ্নিস্ফুলিঙ্গ ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় দোকানটি।

এফডিএনওয়াই ২০২৪ সালের আগুনের বিষয়ে জানিয়েছিল, কুইন্সের ১১৯-০৭ লিবার্টি অ্যাভিনিউর দোকানটিতে লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে আগুন ধরে।

দোকানটিতে দ্বিতীয়বারের মতো ধরা আগুন আগের চেয়ে বেশি ক্ষতি বয়ে আনে। শুক্রবার রাতে আহত এক ব্যক্তিকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যায় ইএমএস।

ব্যবসা প্রতিষ্ঠানটিতে সর্বশেষ আগুনের কারণ জানা যায়নি। এ নিয়ে তদন্ত করছেন ফায়ার ডিপার্টমেন্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com