বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে ১৪ শ্রমিকের মৃত্যু কলম্বিয়ায় ভূমিকম্পে অন্তত ১৮০ জন নিহত, জীবিতদের উদ্ধারে চলছে মরিয়া চেষ্টা গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ হরমুজ প্রণালিতে কার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’? ট্রাম্প-মোহেব্বির বিপরীত দাবি ঢাকাসহ যেসব বিভাগে বজ্রবৃষ্টির আভাস বাংলাদেশ সফরের সময়ে আফগানিস্তানের বিপক্ষে খেলতে আগ্রহী ভারত বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে সারাদেশে লোডশেডিং, পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হুমায়ুন আজাদের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

কিশোরগঞ্জ থেকে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচি শুরু ১৬ আগস্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫ Time View
7

সারা দেশে পাইলট প্রকল্পের সাফল্যের পর এবার ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এই কার্যক্রমের মূল সূচনা হিসেবে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ জেলাকে বেছে নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ পৌরসভার পুরোনো স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জন নারী পরিবারপ্রধানের হাতে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেবেন। এরপর ‘দ্য ডিজিটাল ক্লিক’ প্রযুক্তির মাধ্যমে উপকারভোগীদের এই কর্মসূচির আওতায় নিবন্ধিত করা হবে। সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com