বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
ভোলার চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ আটক ৪ কুলিয়ারচরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে মারধর: নিরাপত্তা কোথায়? ভারতে বাজার করতে বেরিয়েছিলেন মুসলিম নারী, তুলে বাংলাদেশে পুশ-ইন ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি ফ্যামিলি কার্ডের জরিপকারী নিয়ে দলীয়করণের অভিযোগ জামায়াতের ফ্যামিলি কার্ড নিয়োগ নিয়ে পদত্যাগ, সেই ছাত্রদল নেতা বললেন ‘সংগঠনের সঙ্গেই আছি’ বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী চাঁদাবাজির মামলায় কারাগারে থাকা জামায়াত নেতার পাশে দাঁড়ালেন দল থেকে বহিষ্কৃত এমপি নজরুল নাটোরে ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

নীলফামারীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩০ Time View
57

মোঃ মাইনুল হক (নীলফামারী)

বিদ্যুতের লোডশেডিং দূরীকরণ ও প্রিপেইড মিটারের অতিরিক্ত ফি বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রণালয় বরাবর এই স্মারকলিপি পাঠানো হয়।

এর আগে শহরের বড় ট্রাফিক মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংগ্রাম পরিষদের ৫ দফা দাবিগুলো হলো:

  • সর্বক্ষণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
  • প্রিপেইড মিটারের সকল ধরনের ডিমান্ড চার্জ বাতিল করা।
  • গ্রাহকদের কাছ থেকে মিটার ভাড়া আদায় বন্ধ করা।
  • ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল্য বা রেট কমানো।
  • বিদ্যুৎ বিলের ওপর আরোপিত ভ্যাটের হার সহনীয় পর্যায়ে হ্রাস করা।

জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবুল আলম টুলু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সভাপতি আলিফ সিদ্দিকী প্রান্তরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ওপর প্রিপেইড মিটার সাধারণ গ্রাহকদের জন্য বাড়তি আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে মিটারের ডিমান্ড চার্জ ও অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে। অন্যথায় দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com