বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য কোটি টাকা অনুদান দিলেন মেসি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

স্পেনের মাদ্রিদে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলেন বিশ্বজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠন কাজের জন্য তিনি ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৫ লাখ টাকার সমান। মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো বিষয়টি নিশ্চিত করে মেসির এই মহানুভবতার প্রশংসা করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন।

গত সপ্তাহে মাদ্রিদের উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ এই দাবানলে প্রায় ২৭ হাজার হেক্টর বনভূমি ও বিশাল এলাকা ভস্মীভূত হয়েছে। এতে ৫০ হাজারেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বহু ঘরবাড়ি ও কৃষিজমি ধ্বংস হয়েছে। স্থানীয় প্রশাসনের পুনর্গঠন প্রচেষ্টায় মেসির এই আর্থিক সহায়তা দুর্গত মানুষদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে বলে মনে করা হচ্ছে।

ফুটবল মাঠের বাইরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে লিওনেল মেসির নিয়মিত অংশগ্রহণ বরাবরের মতোই প্রশংসিত। এর আগেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও শিশু কল্যাণমূলক কাজে তিনি বিপুল অর্থ সহায়তা করেছেন। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল কিংবদন্তি আবারও প্রমাণ করলেন, তিনি কেবল মাঠেই নন, মানবিকতার পরীক্ষায়ও সবার চেয়ে এগিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com