দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনার প্রতিবাদে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পরে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।উল্লেখ্য যে, গত মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং আলিয়া মাদ্রাসার ক্যাম্পাসে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার রাতেই ছাত্রশিবিরের সভাপতি নজরুল ইসলাম সাদ্দাম বুধবার সকালের এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন।
3
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনার প্রতিবাদে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পরে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং আলিয়া মাদ্রাসার ক্যাম্পাসে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার রাতেই ছাত্রশিবিরের সভাপতি নজরুল ইসলাম সাদ্দাম বুধবার সকালের এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন।