বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Title :
বিলুপ্ত করা হচ্ছে র‍্যাব, আসছে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ সাকিবের বিরুদ্ধে ২৫৬ কোটি টাকা পাচারের স্পষ্ট প্রমাণ পেয়েছে দুদক সংবিধান সংশোধন করে আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে: টিআইবি পরিচালক ভারতের ভূমিকা নিয়ে এনসিপির ক্ষোভ, শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল এনসিপি বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম চলতি বছরেই স্থানীয় সরকারের ৫ স্তরের নির্বাচনের পরিকল্পনা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তারা জুলাই শহিদদের কবরের টাকা মেরে খেয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ জুলাই নিয়ে ‘দোকান খুলে বসেছে’ একটি গোষ্ঠী: ইশরাক

সংবিধান সংশোধন করে আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে: টিআইবি পরিচালক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
9

নিউজ ডেস্ক:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপের এটিএম শামসুল হক মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে ‘আদিবাসী জনগণ: জীবন, ভূমি অধিকার ও সংস্কৃতির সম্মান’ শীর্ষক জাতীয় সেমিনারে যোগ দিয়ে বললেন, আদিবাসী শব্দের ব্যাখ্যা নিয়ে বিভিন্ন মত থাকলেও বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও রাজনৈতিক বাস্তবতায় যারা আদিবাসী, তাদের ‘আদিবাসী’ হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দিয়ে তাদের স্বীকৃতি দেওয়া উচিত।

অনুষ্ঠানে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের পরিষ্কারভাবে বলা উচিত, সংবিধান সংশোধন করে আদিবাসীদের যে সাংবিধানিক অধিকার তা নিশ্চিত করতে হবে। আদিবাসীদের অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগিয়ে একটি পক্ষ আদিবাসীদের দুর্বল রাখার চেষ্টা করেছে এবং তাদের অধিকার প্রতিষ্ঠার প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হয়েছে।’ এ সময় তিনি আদিবাসীদের ভূমি সমস্যারও স্থায়ী সমাধানের দাবি জানান।

প্যানেল আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, গবেষক ও নৃবিজ্ঞানী ড. ঈশিতা দস্তিদার, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ডা. ফওজিয়া মোসলেম এবং মানবাধিকারকর্মী ব্যারিস্টার সারা হোসেন। এ ছাড়া সমতল ও পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নেতা-নেত্রী, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com