মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :
ভারতে যাওয়ার সময় আ. লীগ নেতা ইমিগ্রেশনে আটক ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা? ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী রাজধানীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনভর ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তেজনা ক্যাম্পাসে ছিল ছাত্রদলের অবস্থান, জামায়াত-শিবিরবিরোধী স্লোগান কারমাইকেলে শিবির, বেরোবির বাইরে লাঠিসোঁটা হাতে ছাত্রদল-যুবদলের অবস্থান জুলাই আন্দোলনের অংশীজনদের সঙ্গে আলোচনায় চূড়ান্ত হবে সংবিধান সংশোধন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা কুলিয়ারচরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাঞ্ছনার বিচার চেয়ে থানায় অভিযোগ

৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২ Time View
5

আগামী ৫ আগস্ট ঘিরে রাজধানীতে নাশকতার সুনির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দিনটির গুরুত্ব বিবেচনায় ডিএমপির পক্ষ থেকে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সম্প্রতি বিভিন্ন এলাকায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা প্রসঙ্গে ডিবিপ্রধান বলেন, বিষয়টি সিটিটিসি ইউনিটের পাশাপাশি গোয়েন্দা বিভাগও ছায়া তদন্ত করছে। কোনো মহল দেশে অস্থিতিশীলতা বা আতঙ্ক সৃষ্টি করতে চায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্যজনিত ছোটখাটো সংঘর্ষকে নাশকতার সাথে গুলিয়ে না ফেলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com