মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
এবার ভারতের জেন-জিদের মুখোমুখি হচ্ছেন আরএসএস প্রধান প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগে গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা মীরসরাই উপজেলা ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সমাজসেবক মো: আনোয়ার হোসেন মীরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন নিয়ে প্রকাশিতব্য সংবাদের আপডেট চট্টগ্রাম ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব, গঠিত হলো তদন্ত কমিটি মীরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মো. আনোয়ার হোসেন জাতীয় সম্পদ রক্ষায় ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি: সড়কে গাড়ি কম, রান্নাঘরে হাহাকার শাহ আমানত বিমানবন্দরে অন্তর্বাসে লুকিয়ে আনা ৩ কোটি টাকার স্বর্ণসহ দুবাইফেরত আটক

মীরসরাই উপজেলা ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সমাজসেবক মো: আনোয়ার হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View
46
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি!
আসন্ন ১৬নং সাহেরখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজেদের পছন্দের শীর্ষে রাখছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। জনগণের সুপরিচিত, সততা ও যোগ্যতার প্রতীকে পরিণত হওয়া মো: আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা ও সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাজী তালুক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আনোয়ার হোসেন। পিতা মৃত আবু তাহের ছিলেন একজন পরিশ্রমী কৃষক এবং মাতা আলেয়া বেগম। ২০০৮ সালে মুড়িপাড়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে আলিম সম্পন্ন করা আনোয়ার হোসেন ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। ২০০০ সাল থেকে তিনি সক্রিয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এবং বর্তমানে তিনি ১৬নং সাহেরখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
​জীবন-সংগ্রাম ও সামাজিক কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আনোয়ার হোসেন জানান, প্রবাস জীবনে কঠোর পরিশ্রমের পর ২০১৬ সালে দেশে ফিরে তিনি নিজেকে সম্পূর্ণভাবে জনসেবায় আত্মনিয়োগ করেন। ২০১৫ সালে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক কারাবরণের মুখোমুখি হলেও তিনি জনগণের সেবা থেকে পিছপা হননি। গত এক দশক ধরে তিনি মসজিদ, মাদ্রাসা ও স্কুল উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দরিদ্র কন্যাদায়গ্রস্ত পরিবারকে সাহায্য এবং বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কার্যক্রমে অবদান রেখে আসছেন। বর্তমানে তিনি দক্ষিণ মগাদিয়া কাজী প্রা: বি: পরিচালনা কমিটির সদস্য এবং ছালামত আলী হাজী কমপ্লেক্স হিফজুল কোরআন মাদ্রাসার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
​আসন্ন নির্বাচন প্রসঙ্গে মো: আনোয়ার হোসেন বলেন, “ক্ষমতা আমার মূল উদ্দেশ্য নয়, সেবার জন্যই আমি কাজ করতে চাই। ১৬নং সাহেরখালী ইউনিয়নের প্রতিটি মানুষ আমার পরিবারের মতো। অতীতের মতো ভবিষ্যতেও আমি সাহেরখালীর সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে একটি সৎ, দুর্নীতিমুক্ত, শিক্ষাবান্ধব ও সমৃদ্ধ ইউনিয়ন গঠন করতে বদ্ধপরিকর।”
​এলাকাবাসীর মতে, একজন সাধারণ কৃষকের সন্তান হয়েও মেধা, সততা ও সামাজিক নেতৃত্বের কারণে আনোয়ার হোসেন সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com