রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Title :
হাতিয়ান্দহ ইউনিয়নের উন্নয়নে সুশাসন ও কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়ার ঘোষণা কায়ছার হায়দারের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে লড়বেন সেলিনা পারভীন মর্যাদাপূর্ণ ‘বিপিএম-সেবা’ পদক পেলেন রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল মাবুদ শ্রীবরদী সীমান্তে চোরাচালান অব্যাহত: গারো পাহাড় থেকে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার রামগঞ্জে কুরিয়ার কর্মীকে জিম্মি করে ৫০ হাজার টাকা ছিনতাই শেরপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল: আওয়ামী লীগের গোপন ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা বিশ্ব পর্যটন দিবস: বান্দরবানের চার জনপ্রিয় কেন্দ্র আজ বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন পর্যটকরা ইবিতে ডেঙ্গু প্রতিরোধ ও ‘ক্লিন ক্যাম্পাস’ বাস্তবায়ন নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে বড়াল নদী পরিষ্কার অভিযান শুরু সিংড়ায় বিএনপির যৌথ কর্মীসভা: দলীয় শৃঙ্খলা ও নির্বাচন প্রস্তুতিতে জোর

হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৪ Time View
31

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাদের বলা হয় জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা হাদী ব্যবসায়ী, আমরা জুলাই ব্যবসায়ী। তবু আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যার পর বগুড়া মহানগরীর জিরো পয়েন্ট সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ১৭ বছর একেকজন ব্যাবসায়ী ভাই অনেক কস্ট করে ব্যাবসা করেছে। শেখ হাসিনার গুন্ডা বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ তাকে ব্যাবসা করতে দেয় নাই। সেও জুলাই আন্দোলনে অংশ গ্রহন করেছেলো, যে নতুন বাংলাদেশে আমাকে চাঁদা দিতে হবে না। কিন্তু ৫ আগস্টের পর দেখলো শেখ হাসিনার আমলের চেয়েও যে বিএনপির ভাইদের আমরা উদ্ধার করতে গেলাম তারা নতুন করে জুলুম চাপিয়ে দিলো। আগে যদি ১০০ টাকা চাঁদা দিতে হতো, এখন ২০০ টাকা চাঁদা দিতে হয়। এই হলো আমাদের নতুন বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘শহীদ ওসমান হাদীর হত্যাকান্ডের বিচারের দাবি নিয়ে যখন আমরা রাজপতে দাঁড়িয়েছি, তখন তারা আমাদের বলল, “তোমরা হাদী ব্যাবসায়ী, তোমরা জুলাই ব্যাবসায়ী।” আরে ভাই হ্যাঁ,আমরা হাদী ব্যবসায়ী, আমরা জুলাই ব্যবসায়ী। আমরা চাঁদাবাজি ব্যাবসায়ী না, আমরা গুন্ডাতন্ত্র কায়েম করি না, আমরা সন্ত্রাস কায়েম করি না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com