সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানা, নিবন্ধন-নবায়ন হবে না
Reporter Name
Update Time :
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
০
Time View
সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানা, নিবন্ধন-নবায়ন হবে না
ব্যাটারিচালিত ই-রিকশা এবং অটোরিকশাগুলোকে সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করার বাধ্যবাধকতা আরোপ করতে যাচ্ছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, যারা নিয়ম অমান্য করে সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো বিদ্যুৎ উৎস ব্যবহার করে এসব যানবাহন চার্জ দেবে, তাদের কঠোর জরিমানার সম্মুখীন হতে হবে।পাশাপাশি এই নির্দেশনার বাস্তবায়নে কড়াকড়ি আরোপ করা হয়েছে। যেসব চালক বা মালিক নিয়ম ভেঙে প্রচলিত বিদ্যুৎ ব্যবহার করবেন, তাদের রিকশার নিবন্ধন প্রদান কিংবা বিদ্যমান নিবন্ধনের নবায়ন প্রক্রিয়া বন্ধ রাখা হবে। মূলত বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতেই সরকার এমন উদ্যোগ গ্রহণ করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
1
ব্যাটারিচালিত ই-রিকশা এবং অটোরিকশাগুলোকে সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করার বাধ্যবাধকতা আরোপ করতে যাচ্ছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, যারা নিয়ম অমান্য করে সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো বিদ্যুৎ উৎস ব্যবহার করে এসব যানবাহন চার্জ দেবে, তাদের কঠোর জরিমানার সম্মুখীন হতে হবে।
পাশাপাশি এই নির্দেশনার বাস্তবায়নে কড়াকড়ি আরোপ করা হয়েছে। যেসব চালক বা মালিক নিয়ম ভেঙে প্রচলিত বিদ্যুৎ ব্যবহার করবেন, তাদের রিকশার নিবন্ধন প্রদান কিংবা বিদ্যমান নিবন্ধনের নবায়ন প্রক্রিয়া বন্ধ রাখা হবে। মূলত বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতেই সরকার এমন উদ্যোগ গ্রহণ করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।