মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Title :
স্কুল ফিডিংয়ে বিস্কুট গায়েব, রুটি-কলা-ডিমও নিম্নমানের সিসিটিভি নজরদারির ক্ষোভে শ্বশুরকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা অভিযোগ তদন্তে ১০ হাজার টাকা ঘুস দাবি এসআইয়ের, দিলেন বিকাশ নম্বর নওগাঁ পিটিআইয়ে ড্রেন নির্মাণে অনিয়ম: সিডিউল লঙ্ঘন করে ঠিকাদারের লাখ লাখ টাকা বিল উত্তোলন সৈয়দপুর রেলওয়ে কারখানায় পদোন্নতি পেলেন মো. রুহুল আমিন, সহকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার সৈয়দপুর রেলওয়ে কারখানায় রুহুল আমিনের পদোন্নতি সড়কের গর্তে ২ ঘণ্টা ধরে আটকে রইলো অ্যাম্বুলেন্স, নবজাতকের মৃত্যু দৌড়েই স্বপ্নজয়, সুইটি আক্তারের ৮০ ম্যারাথন নারীদের অনুপ্রেরণা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

সৈয়দপুর রেলওয়ে কারখানায় পদোন্নতি পেলেন মো. রুহুল আমিন, সহকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

মোঃ মাইনুল হক (নীলফামারী)

বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর রেলওয়ে কারখানার সিডিউল ইনচার্জ ও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (এসএসএই) মো. রুহুল আমিন পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতির পাশাপাশি তাঁকে সহকারী কর্মব্যবস্থাপক (চলতি দায়িত্ব) পদে একই কারখানায় পদায়ন করা হয়েছে।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের রেলভবনের মহাপরিচালকের কার্যালয় থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। রেলভবনের উপপরিচালক (পার্সোনাল-১) জান্নাতুল ফেরদৌস জিসা ওই আদেশে স্বাক্ষর করেন।

কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান মো. রুহুল আমিন কর্মজীবনের শুরু থেকেই অত্যন্ত সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সৈয়দপুর রেলওয়ে কারখানায় যোগদানের পর থেকেই তিনি নিজের মেধা ও কর্মনিষ্ঠার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সবার আস্থা অর্জন করেন।

এদিকে তাঁর এই সাফল্যে সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়েছে। সহকর্মীদের যেকোনো বিপদে অভিভাবকের মতো পাশে দাঁড়ানোর কারণে তিনি কারবাম্বর কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পদোন্নতির এই সংবাদ ছড়িয়ে পড়ার পর সহকর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং ফুল দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. রুহুল আমিন জানান, এই পদোন্নতি তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের পাশাপাশি তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সংশ্লিষ্ট মহলের বিশ্বাস, তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা ও কর্মদক্ষতা সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন উদ্দীপনা জোগাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com