রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Title :
হাতিয়ান্দহ ইউনিয়নের উন্নয়নে সুশাসন ও কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়ার ঘোষণা কায়ছার হায়দারের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে লড়বেন সেলিনা পারভীন মর্যাদাপূর্ণ ‘বিপিএম-সেবা’ পদক পেলেন রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল মাবুদ শ্রীবরদী সীমান্তে চোরাচালান অব্যাহত: গারো পাহাড় থেকে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার রামগঞ্জে কুরিয়ার কর্মীকে জিম্মি করে ৫০ হাজার টাকা ছিনতাই শেরপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল: আওয়ামী লীগের গোপন ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা বিশ্ব পর্যটন দিবস: বান্দরবানের চার জনপ্রিয় কেন্দ্র আজ বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন পর্যটকরা ইবিতে ডেঙ্গু প্রতিরোধ ও ‘ক্লিন ক্যাম্পাস’ বাস্তবায়ন নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে বড়াল নদী পরিষ্কার অভিযান শুরু সিংড়ায় বিএনপির যৌথ কর্মীসভা: দলীয় শৃঙ্খলা ও নির্বাচন প্রস্তুতিতে জোর

‘শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি’

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৪ Time View
76

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের কেউ মুসলিম কিংবা বাংলাদেশি হয়ে উঠতে পারেনি।’

আজ শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনে এনসিপি আয়োজিত পদযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেন। তিনি ১৯৭২-৭৫ পর্যন্ত স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেন। তাঁর মেয়ে শেখ হাসিনাও একই কায়দায় গত ১৫ বছর দেশ পরিচালনা করেন।

সীমান্তে পুশইনের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সাধারণ মানুষের প্রতিবাদী মনোভাবের প্রশংসা করে এনসিপি এ নেতা। একইসঙ্গে বিজিবিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান সারজিস আলম।

এর আগে সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী থেকে সড়ক পথে রহনপুর কলেজ মোড় থেকে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে চলমান ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেন সারজিস আলম। পদযাত্রা পর তিনি রহনপুর কলোনি মোড়-স্টেশন রোড হয়ে রহনপুর রেলস্টেশন এলাকায় সমাবেশে মিলিত হন। এ সময় জুলাই আন্দোলনে শহীদ তারেকের বাবা রফিকুল ইসলামের সঙ্গে কথা বলেন এবং তাকে সভামঞ্চে নিয়ে যান।

এ সময় উপজেলা এসসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু মাসুদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাঈফ মুস্তাফিজ, জাতীয় নাগরিক শক্তির কেন্দ্রীয় আহ্বাযক জাহিদ হাসান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির সভাপতি মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম এবং জাতীয় শ্রমিক শক্তির মনিরুল ইসলাম।

শেষে এনসিপি মনোনীত গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিপি ভারপ্রাপ্ত আহব্বায়ক আবু মাসুদ মাস্টারকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com