মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Title :
কৃষককে ধরে নিয়ে যাওয়ায় ভারতের দুই নাগরিককে তুলে আনলো গ্রামবাসী বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যাবে না: জাহেদ উর রহমান ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন ‘সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ’ লন্ডনের রাস্তায় আমিরাতের প্রধানমন্ত্রীকে চরম অপমান! ভিডিও ভাইরাল সৌদি আরবের কোরআন প্রতিযোগিতায় রোবট ও এআই প্রযুক্তি ব্যবহার সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা গান ছাড়ার কোনো পরিকল্পনা নেই আতিফ আসলামের

লন্ডনের রাস্তায় আমিরাতের প্রধানমন্ত্রীকে চরম অপমান! ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

লন্ডনের নাইটসব্রিজ এলাকায় এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সুদানে চলমান গৃহযুদ্ধে আমিরাতের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এক সুদানি নাগরিক রাজপথে তার পথ আটকে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। ওই ব্যক্তি চিৎকার করে অভিযোগ করেন যে, সংযুক্ত আরব আমিরাতের সমর্থনের কারণেই সুদানের সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে।

প্রতিবাদের এক পর্যায়ে মাকতুমের সফরসঙ্গী এক ব্যক্তি ক্ষিপ্ত হয়ে প্রতিবাদকারীর দিকে তেড়ে যান এবং তার বিরুদ্ধে বর্ণবাদী গালিগালাজ করেন। যদিও সংযুক্ত আরব আমিরাত শুরু থেকেই সুদান সংঘাতে জড়িয়ে পড়ার বিষয়টি অস্বীকার করে আসছে, তবুও জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের দাবি অনুযায়ী, দেশটি আরএসএফ বাহিনীকে অস্ত্রসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে। উল্লেখ্য, লন্ডনে উচ্চপর্যায়ের বৈঠকের জন্য অবস্থানকালেই দুবাইয়ের এই শাসক এমন জনরোষের মুখে পড়লেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com