বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Title :
আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও ‘আইএসআই’য়ের কথা বলছে? সৌদির আগুনে নওগাঁর ১৩ যুবকের মৃত্যু: শোকের পাশাপাশি মাথায় ঋণের পাহাড় ১২ পরিবারের পুলিশের তদন্তে অসন্তুষ্ট আদালত, পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা চলন্ত ট্রেনের বগিতে আগুন, আতঙ্কে যাত্রীদের চিৎকার-ছোটাছুটি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৪, নিখোঁজ ২৭০০ সাভারের সেই বাসায় বোমা তৈরি করছিলেন জেএমবি সদস্যরা: পুলিশ বেসামরিক স্থাপনায় রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত অন্তত ২৬ পশ্চিমবঙ্গে মুসলমানদের কাছে জমি বিক্রিতে বিধিনিষেধ আরোপ হতে যাচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে সরানো হলো

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১২ Time View
17

মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, এই যুদ্ধে ট্রাম্পের কোনো সুস্পষ্ট কৌশল বা শৃঙ্খলা নেই। একই সঙ্গে ট্রাম্পের নেতৃত্ব সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন শুমার।

পোস্টে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমাদের একটি অবৈধ যুদ্ধে জড়িয়েছেন, সেই যুদ্ধে হারছেন এবং কীভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন, তারও কোনো পথ নেই।’

 

তিনি আরও বলেন, ট্রাম্পের কৌশলগত দুর্বলতা, শৃঙ্খলার অভাব এবং কার্যকরভাবে আলোচনায় বসতে না পারার কারণে মার্কিন সেনারা ঝুঁকিতে পড়ছেন। একই সঙ্গে সাধারণ আমেরিকানদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে।

শুমারের ভাষায়, ‘ট্রাম্পের নেতৃত্ব সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ব্যর্থ।’ সেইসঙ্গে তিনি দ্রুত এই যুদ্ধ বন্ধ করে ট্রাম্পের তৈরি করা ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com