মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Title :
শিশুদের টিকার সংখ্যা কমানোর নির্দেশে সই করলেন ট্রাম্প বান্দরবানের শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে চার স্মারকলিপি চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না: তথ্য উপদেষ্টা কৃষককে ধরে নিয়ে যাওয়ায় ভারতের দুই নাগরিককে তুলে আনলো গ্রামবাসী বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যাবে না: জাহেদ উর রহমান ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন ‘সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ’

বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধি দল। সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক বিষয়ে আলোচনা করেন।

বৈঠককালে অ্যামচেম প্রতিনিধিরা জানান, তাদের নতুন কমিটি বর্তমানে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে আগ্রহী। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন এবং আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সরকারি সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

উক্ত আয়োজনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিডা-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com