রাজধানীতে শপিং ব্যাগ থেকে ককটেল সদৃশ ৪টি বস্তু উদ্ধার
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
৮
Time View
রাজধানীতে শপিং ব্যাগ থেকে ককটেল সদৃশ ৪টি বস্তু উদ্ধার
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল এলাকায় পরিত্যক্ত একটি শপিং ব্যাগের ভেতর থেকে চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে এলাকাটি থেকে সন্দেহজনক বস্তুগুলো জব্দ করা হয়। পরবর্তীতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো নিরাপত্তার সাথে সরিয়ে নেয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার সময় কয়েকজন মাস্ক পরিহিত যুবককে সেখানে ধস্তাধস্তি করতে দেখা যায়। তারা ঘটনাস্থল ত্যাগ করার পর পলিথিনে মোড়ানো লাল টেপ পেঁচানো বস্তুগুলো ব্যাগের ভেতর পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। উদ্ধারকৃত বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা যাচাইয়ের জন্য পুলিশের বিশেষজ্ঞ দল বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
10
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল এলাকায় পরিত্যক্ত একটি শপিং ব্যাগের ভেতর থেকে চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে এলাকাটি থেকে সন্দেহজনক বস্তুগুলো জব্দ করা হয়। পরবর্তীতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো নিরাপত্তার সাথে সরিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার সময় কয়েকজন মাস্ক পরিহিত যুবককে সেখানে ধস্তাধস্তি করতে দেখা যায়। তারা ঘটনাস্থল ত্যাগ করার পর পলিথিনে মোড়ানো লাল টেপ পেঁচানো বস্তুগুলো ব্যাগের ভেতর পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। উদ্ধারকৃত বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা যাচাইয়ের জন্য পুলিশের বিশেষজ্ঞ দল বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।