মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Title :
চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক উসকানি ও প্ররোচনার অভিযোগ শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না সাবেক বিচারপতি খায়রুল হক সরকারি হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে ৬৯ কর্মকর্তা নিয়োগ জনশক্তি রপ্তানির নামে অর্থ আত্মসাৎ, দুজনকে জিজ্ঞাসাবাদ দুদকের রাজধানীতে শপিং ব্যাগ থেকে ককটেল সদৃশ ৪টি বস্তু উদ্ধার সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে ভারতে পাচারের চেষ্টা, সিলেটে আট রোহিঙ্গাসহ ১২ জন আটক

আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না সাবেক বিচারপতি খায়রুল হক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭ Time View
9

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিদেশ গমনের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বিদেশ যেতে হলে তাকে আদালতের পূর্বানুমতি নিতে হবে। বিচারপতি খায়রুল হকের আইনজীবীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেফতার বা হয়রানি না করার বিষয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, আপিল বিভাগ তা বহাল রেখেছেন। একইসঙ্গে বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশও বহাল রেখেছেন চেম্বার জজ আদালত। এতে তার কারামুক্তিতে আইনি কোনো বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।

উল্লেখ্য যে, গত বছরের জুলাই মাসে গ্রেফতার হওয়ার পর থেকে তিনি একাধিক হত্যা মামলায় অভিযুক্ত। হাইকোর্টের নির্দেশনায় বলা হয়েছিল, যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়া যেন তাকে কোনো মামলায় গ্রেফতার দেখানো না হয়। বর্তমান আদেশের মাধ্যমে তার বিদেশ গমনের ক্ষেত্রে আদালতের কঠোর নজরদারি নিশ্চিত করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com