সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
পৃথিবীর কোন দেশে দলীয় বিবেচনায় নিয়োগ হয় না, প্রশ্ন রিজভীর শেখ হাসিনা আসুক, বিএনপি এটাই চায়: নিলোফার চৌধুরী মনি ডা. দীপু মনিকে পাঁচ মামলায় জামিন কেন নয়, জানতে চান হাইকোর্ট ১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা সরকারের দাবি শতভাগ সফলতা না এলেও আন্তরিকতা ছিল শতভাগ খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে: আবু সুফিয়ান হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আ’ ট’ ক ৩ জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই, সব ডকুমেন্ট দেখুন ওবায়দুল কাদেরসহ ৭ আসামি খালাস পাবেন, আশা আইনজীবীদের ১৮০ দিনে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডা. দীপু মনিকে পাঁচ মামলায় জামিন কেন নয়, জানতে চান হাইকোর্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক পাঁচটি মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির জামিন কেন মঞ্জুর করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী রমজান আলী শিকদার ও গাজী ফয়সাল ইসলাম।

আবেদনকারীপক্ষের আইনজীবী জানিয়েছেন, আদাবর, বাড্ডা, গাজীপুরের গাছা ও শাহবাগ থানার সংশ্লিষ্ট মামলাগুলোতে জামিন চেয়ে এই আবেদন করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা আরও ১৬টি মামলার রুল শুনানির জন্যও দিন ধার্য করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বর্তমানে ৩৮টিরও বেশি মামলা চলমান রয়েছে, যার মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা দীপু মনিকে গত ১৯ আগস্ট রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ একাধিক গুরুতর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com