সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Title :
খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে: আবু সুফিয়ান হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আ’ ট’ ক ৩ জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই, সব ডকুমেন্ট দেখুন ওবায়দুল কাদেরসহ ৭ আসামি খালাস পাবেন, আশা আইনজীবীদের ১৮০ দিনে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-এমপিরা জনগণের জন্য কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলুন কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ দুমকীতে ভুয়া দাতা সদস্য মনোনয়নের অভিযোগ: ইউএনওসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরাতে পদক্ষেপ নিয়েছে সরকার

১৮০ দিনে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

বর্তমান সরকারের গত ১৮০ দিনের কর্মকাণ্ড ও সংস্কারমূলক উদ্যোগগুলো প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশ একটি জটিল পরিস্থিতি পার করে বর্তমানে স্থিতিশীলতার পথে এগোচ্ছে। বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কারসহ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

জ্বালানি সংকট নিরসনে সরকারের সফলতার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রমজান মাসসহ বিভিন্ন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করেছে। আগের সরকারের রেখে যাওয়া গ্যাস সংকট মোকাবিলায় বর্তমানে অফশোরে গ্যাস অনুসন্ধান ও মাতারবাড়ী ল্যান্ড বেইজড এলএনজি টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামোগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কয়েক বছরের মধ্যেই নিজস্ব সম্পদ আহরণের মাধ্যমে দেশের গ্যাসের চাহিদা পূরণ সম্ভব হবে।

পাশাপাশি কৃষকদের কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ডের সুবিধা প্রদান এবং ইমাম, মুয়াজ্জিন, ক্রীড়াবিদ ও সংস্কৃতিকর্মীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করার কথা জানান তিনি। সরকারের এই ছয় মাসের সামগ্রিক অর্জন এবং প্রতিটি মন্ত্রণালয়ের অগ্রগতির প্রতিবেদন খুব দ্রুতই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে তুলে ধরা হবে বলে তিনি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com