বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Title :
আমিরাতে বাংলাদেশিদের ভিক্ষাবৃত্তি, ক্ষুণ্ন হচ্ছে দেশের সুনাম শরীর চুলকে মাসে আয় ১৮ লাখ টাকা! শজিমেকে ইন্টার্নদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, চরম ভোগান্তিতে রোগীরা মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন সোনা ফেরত আনলো নেদারল্যান্ডস, কারণ কী? ট্রাইব্যুনালে নাশকতা করার প্রক্রিয়া থাকতে পারে বলে গোপন তথ্য আছে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউপি সচিবের দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ বিমানের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

সাভারে এক কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্ত আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার রাতে কৌশলে পরিবারের সদস্যদের ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে এই জঘন্য অপরাধ সংঘটিত করেন ওই ব্যক্তি।

তদন্তকারী পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি নিজের স্ত্রীকে হাত-পা বেঁধে এবং মুখে টেপ লাগিয়ে আটকে রেখে তার ১৪ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণ করেন। ছোট মেয়ের সহায়তায় মা বাঁধনমুক্ত হয়ে বড় মেয়েকে উদ্ধার করেন। ভুক্তভোগীর ভাষ্যমতে, এর আগেও বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। বর্তমানে কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com