যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
০
Time View
যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজে অভিযান চালিয়ে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৯.৩৩ কেজি সোনা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গোপন তথ্যের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর রাতে এফজেড-৫২৩ ফ্লাইটটিতে এই তল্লাশি চালানো হয়। যাত্রীবিহীন অবস্থায় থাকা বিমানটির একটি আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৮০টি সোনার বার উদ্ধার করা হয়।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, প্রতিটি সোনার বারের ওজন ১১৬.৬৪ গ্রাম। চোরাচালানের উদ্দেশ্যে অত্যন্ত কৌশলে এই স্বর্ণ লুকানো হয়েছিল বলে ধারণা করছে কাস্টমস। উদ্ধারকৃত সোনার বারগুলো বর্তমানে বিমানবন্দরের মূল্যবান গুদামে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে। এ ঘটনায় বিমানবন্দর থানায়...
1
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজে অভিযান চালিয়ে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৯.৩৩ কেজি সোনা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গোপন তথ্যের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর রাতে এফজেড-৫২৩ ফ্লাইটটিতে এই তল্লাশি চালানো হয়। যাত্রীবিহীন অবস্থায় থাকা বিমানটির একটি আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৮০টি সোনার বার উদ্ধার করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, প্রতিটি সোনার বারের ওজন ১১৬.৬৪ গ্রাম। চোরাচালানের উদ্দেশ্যে অত্যন্ত কৌশলে এই স্বর্ণ লুকানো হয়েছিল বলে ধারণা করছে কাস্টমস। উদ্ধারকৃত সোনার বারগুলো বর্তমানে বিমানবন্দরের মূল্যবান গুদামে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।