বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Title :
অপরাধী যে গোষ্ঠীরই হোক, ব্যবস্থা নেওয়া হবে: ত্রাণমন্ত্রী তৃতীয় অধিবেশনে কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলে অগ্রাধিকার স্কুল ফিডিং ৬৫ হাজার গ্রামে শুরু হচ্ছে: ববি হাজ্জাজ বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাদকমুক্ত সমাজ গঠনে জোরারগঞ্জে পুলিশের বিশাল র‍্যালি ও সমাবেশ সুন্দরগঞ্জে সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়ার চাপে সরকার: প্রতিমন্ত্রী গণশিক্ষা প্রতিমন্ত্রীকে নিয়ে দুই বিএনপি নেতার টানাটানি তদন্তের আগে রায় নয়, রংপুরের চার প্রাণের হ/ত্যার সত্য চাই স্বৈরাচারী শাসনব্যবস্থা ফেরার পথ রুখতে হবে: আইনমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গঠনে জোরারগঞ্জে পুলিশের বিশাল র‍্যালি ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের প্রত্যয়ে চট্টগ্রামের জোরারগঞ্জে এক বিশাল মাদকবিরোধী র‍্যালি ও সুশীল সমাজের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ আগস্ট বিকেলে জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়ন পরিষদ এলাকার করেরহাট কেন্দ্রীয় মসজিদের সামনে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল হালিমের সরাসরি নির্দেশনায় ও নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ আবদুল হালিম বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি গোটা পরিবার ও সমাজকে পঙ্গু করে দেয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আইনি ব্যবস্থার পাশাপাশি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য।” মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে তিনি পুরো এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি করেরহাটের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পুলিশ প্রশাসন ও স্থানীয় জনগণের এমন যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com